ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রবিবার নির্বাচন কমিশনের অধীনস্থ জেলা অফিস এ তালিকা প্রকাশ করে। এসব ভোটকেন্দ্রের বিষয়ে আগামী ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। আগামী ৩০ আগস্ট এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল কাদের বলেন, প্রত্যেক জেলা নির্বাচন কার্যালয় খসড়া ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে তা প্রকাশ করেছে। আমরা ঢাকা জেলার ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছি। ঢাকার ২০টি আসনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৬৯টি।

সম্প্রতি সকল জেলা নির্বাচন অফিসারদের কাছে নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে চিঠি দেয় ইসি। ওই চিঠিতে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দেশ দেয়া হয়।

ইসি কর্মকর্তারা সাংবাদিককে জানান, সংসদ নির্বাচনের জন্য আনুমানিক প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। নবম সংসদে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি (ভোটকক্ষ ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি)। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭।

এ সময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪২ লাখ ভোটারের বিপরীতে প্রয়োজন হবে ৪০ হাজার ভোটকেন্দ্র। এতে ভোটকক্ষ হবে আনুমানিক প্রায় ২ লাখ। ৩০০ আসনের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্র সমতল এলাকায় ৩৯,৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩টি।

আগামী ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

আপডেট টাইম : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮