ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তিন দিনে সারাদেশে ৭৩ হাজার ৯৩৮টি মামলা দিল ট্রাফিক পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম তিন দিনে সারাদেশে মোট ৭৩ হাজার ৯৩৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের আজ তৃতীয় দিন। এই অভিযানে ফিটনেস/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং অন্যান্য আইন অমান্য করায় মোট ৫৮ হাজার ৫৪৯টি যানবাহন ও ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময়ে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে এক হাজার ৮৭০টি যানবাহন আটক করা হয়েছে।

গত রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তিন দিনে সারাদেশে ৭৩ হাজার ৯৩৮টি মামলা দিল ট্রাফিক পুলিশ

আপডেট টাইম : ০৯:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮