ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ৪৫৬ বার
হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, জাতীয় নির্বাচনে তেমন কোনো অসুবিধা হবে না। তবে কোনো অনিয়ম হবে না এ রকম নিশ্চয়তা দেয়ার সুযোগ আমাদের নেই। নির্বাচনের পরিবেশের সুব্যবস্থা আছে। আমরা কোনো অসুবিধা দেখি না।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রতিবন্ধীদের ভোটার অধিকার নিয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, গত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে যেখানে যত বেশি অনিয়ম হয়েছে, আমরা তত বেশি অ্যাকশন নিয়েছি। এ ধরনের পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা নেয়া হবে।
কেএম নুরুল হুদা বলেন, অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
কর্মশালায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জাতীয় নির্বাচনে এমন কোনো অসুবিধা হবে না

আপডেট টাইম : ০৪:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮