ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘অপরাধী’ নয়; টাইগারদের কণ্ঠে প্রেরণাদায়ী গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ৪৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে তরুণ সঙ্গীতশিল্পী আলিফের জনপ্রিয় গান ‘মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে’ গেয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই গান দিয়েই যেন টাইগারদের বিদ্ধ করছিল সমর্থকেরা। গত জুনের সেই ঘটনার দুই মাস পর আরেকটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। সিরিজের ফলাফলের সঙ্গে সঙ্গে পাল্টে গেল টাইগারদের ‘ড্রেসিংরুম সং’। অনেকদিন পর ফ্লোরিডার লড়ারহিলের ড্রেসিং রুমে ক্রিকেটাররা গাইল ‘আমরা করব জয়’ গানটি। চন্দিকা হাথুরুসিংহের আমলে এই গান নিয়মিত গাওয়া হতো।

এবার এই গান গেয়েই সিরিজ জয় উদযাপন করল টাইগাররা। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর পর সর্বশেষ এই গানটি শোনা গিয়েছিল টাইগারদের কণ্ঠে। এবার সাব্বির রহমান টুইটারে শেয়ার করলেন এই দলীয় সঙ্গীত। দুর্দান্ত জয়ের পর ‘আমরা করব জয়’ গানে কণ্ঠ মিলিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির, আবু হায়দার, আরিফুল হক, রুবেল হোসেন, স্পিন বোলিং কোচ সুনীল যোশী এবং হেড কোচ স্টিভ রোডস!

https://www.haorbarta24.com

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার ‘অপরাধী’ নয়; টাইগারদের কণ্ঠে প্রেরণাদায়ী গান

আপডেট টাইম : ০১:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮