ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রেখে আইন অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটির অনুমোদন দেয়া হয়।

আইনে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রাখা হয়েছে। একই সাথে রয়েছে ৫ লাখ টাকা জরিমানা। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি হত্যা প্রমাণ হলে ফৌজদারি আইনের মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আইনে চালকদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, উন্নত দেশের ন্যায় চালকদের জন্য ১২টি পয়েন্টের বিধান রাখা হয়েছে। একেকটি অপরাধের জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। সবকয়টি পয়েন্ট শেষ হলে চালকের লাইসেন্স বাতিল হবে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে সড়ক পরিবহন আইন করার জোর দাবি উঠেছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রেখে আইন অনুমোদন

আপডেট টাইম : ১০:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮