ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • ৪৮১ বার
হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অর্থনৈতিক লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নবনিযুক্ত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রেস সচিব জয়নাল আবেদিন রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বলেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের কষ্টার্জিত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করুন। আপনাদের যথাসময়ে অডিট কার্যক্রম নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতি হামিদ সিএজি ও সংশ্লিষ্ট অন্যদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত জনগণের অর্থ যেনো নিয়ম-কানুন মেনে ব্যয় করা হয়, তা নিশ্চিত করার আহবান জানান।
জনগণের অর্থ ব্যয়ে সিএজি’র ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ নির্ধারিত সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। সিএজি তার দায়িত্ব সঠিকভাবে পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অর্থনৈতিক লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১০:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮