ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নিরাপদ সড়ক আন্দোলনে দায় আপনারও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ এই আন্দোলনের নেতৃত্ব এবং অংশগ্রহণকারীদের পরিচয় হচ্ছে তাঁরা স্কুল এবং কলেজের শিক্ষার্থী। অতীতে আমরা যে বয়সের তরুণদের আন্দোলনের অগ্রভাগে দেখে অভ্যস্ত সেই তুলনায় এই আন্দোলনের অংশগ্রহণকারীরা বয়সে কম। তাঁদের ভূমিকা প্রশ্নে এই বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে; সেটা যদি এই কারণে বলা হয় যে অন্যদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই তাঁদেরকে এই ভূমিকা নিয়ে হয়েছে তবে সেটা বোধগম্য। কিন্তু একথা বলার সময়ে আমাদের মনে রাখতে হবে যে, এই আন্দোলনের দাবি শিশুদের দাবি নয়, তাঁরা স্কুল বা কলেজ ক্যান্টিনের খাবারের মান নিয়ে আন্দোলন করছেন না; নাগরিক হিসেবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ও শাসন ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার দাবি নাগরিকের দাবি বলেই তাঁরা পথে নেমে এসেছেন।

সেইভাবে বিবেচনা না করলে এই আন্দোলনকে ভুল কারণে ‘ঐতিহাসিক’ বলে মনে হবে। যারা বারবার বলেছেন এরাই ভবিষ্যৎ, তার সম্ভবত বিস্মৃত হচ্ছেন যে তাঁদের সংগ্রাম এই সময়ের বাংলাদেশকে বদলে দেবার আগামীর জন্যে অপেক্ষা করার নয়, ২০১৮ সালের বাংলাদেশে নাগরিকের যে অধিকার নিশ্চিত হবার কথা ছিলো তা না থাকার কারনেই তাঁরা এখন পথে নেমেছেন। এটা বুঝতে না পারলে তাঁদের প্রতি হয়তো মমত্ববোধ প্রদর্শিত হবে, কিন্তু তাঁদের দাবি যে নাগরিক হিসেবে আপনারও দাবি, আপনি যে সেই বিবেচনায়ই এই আন্দোলনের পক্ষে তা প্রমানিত হয় না। এর সাফল্যের যেমন আপনি ভাগীদার হবেন, তেমনি এই আন্দোলনের পরেও যদি স্থিতাবস্থা ফিরে আসে তবে তার দায় আপনারও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নিরাপদ সড়ক আন্দোলনে দায় আপনারও

আপডেট টাইম : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮