ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সাগর-রুনি নৃশংসভাবে খুন হলেও রাস্তায় দাঁড়ায়নি মেঘ, আজ সেই বলছে ‘নিরাপদ সড়ক চাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘের কথা মনে আছে? সেই মেঘ আজ ন্যায় চাইছে। বিমানবন্দর সড়কস্থ কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যা ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্ল্যাকার্ড হাতে যোগ দিয়েছে মেঘ। অথচ মা-বাবা নৃশংসভাবে খুন হবার পরও এভাবে বিচার চেয়ে রাস্তায় দাঁড়াতে দেখা যায়নি তাকে।

ইতোমধ্যে মেঘের প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো ছবিটি সামাজিক যোগাযোগম মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

মেঘের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল-‘নিরাপদ সড়ক চাই, বাস চাপায় নিহত আপু-ভাইয়াদের খুনের বিচার চাই। ছোটদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমার মিম্মি-বাবার (সাগর-রুনি) খুনের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।’

উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সাগর-রুনি নৃশংসভাবে খুন হলেও রাস্তায় দাঁড়ায়নি মেঘ, আজ সেই বলছে ‘নিরাপদ সড়ক চাই’

আপডেট টাইম : ১১:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮