ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯তম বিসিএস পরীক্ষা শুক্রবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকায় গণপরিবহনের সংকটের মধ্যেই শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। দুপুর আড়াইটায় দেওয়া হবে উত্তরপত্র। ৩টা থেকে ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার হল থেকে বের হতে পারবে না।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেসট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিটকার্ড, ব্যাংককার্ড এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩৯তম বিসিএস পরীক্ষা শুক্রবার

আপডেট টাইম : ১০:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮