হাওর বার্তা ডেস্কঃ এমপি হিসেবে শপথ নিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ-সদস্য ডা. মো. আককাছ আলী সরকার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তাকে শপথ বাক্য পাঠ করান। তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে জয়ী হন।
বৃহস্পতিবার সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি, এস এম আবুল কালাম আজাদ এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: জাগোনিউজ
Reporter Name 





















