ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার আশা স্পিকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • ৪৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করে আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তার সঙ্গে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বুধবার সংসদ ভবনে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা বাল্যবিবাহ, ইয়ুথ পার্লামেন্টারিয়ান ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাতিসংঘ সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা, কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অতীতে যেমন প্রকল্পভিত্তিক কাজ করেছে তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে।

জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে আগ্রহী মর্মে মিয়া সেপ্পো স্পিকারকে অবহিত করেন। স্পিকার সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, জাতীয় সংসদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে কাজ করার সুযোগ রয়েছে।

মিয়া সেপ্পো আগামী ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে জাতিসংঘের মহাসচিবের স্পেশাল এনভয় অন ইয়ুথ সফরের বিষয়টি স্পিকারকে জানিয়ে বলেন, তারা বাংলাদেশ জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। স্পিকার এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতার আশা স্পিকারের

আপডেট টাইম : ১০:১১:২১ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮