ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভারত সফর করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
  • ৫৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত সফর করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত ভারত ভ্রমণ করবেন তিনি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাপ্রধান ভারতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ এবং দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। দেওলালিতে তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ আর্টিলারি পরিদর্শন করবেন তিনি।১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।

সফরের পূর্বে গত রোববার ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদরদপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধানের ভারত সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে বলে ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভারত সফর করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

আপডেট টাইম : ১২:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮