ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনায় ছিল স্বাধীন বাংলাদেশই রাষ্ট্র প্রতিষ্ঠা : তোফায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
  • ৫১৩ বার
হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, স্বাধীন বাংলাদেশই ছিল বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা। জাতির জনক শেখ মুজিবুর রহমান শুধু মহান নেতাই নন; দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। লক্ষ্য নির্ধারণ করে যদি কেউ রাজনীতি করে, সেই লক্ষ্যে যদি কেউ অবিচল থাকে—তবে তিনি লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। বঙ্গবন্ধু ছিলেন তার সবচেয়ে বড় উদাহরণ। পাকিস্তান আন্দোলনেও বঙ্গবন্ধু যুক্ত হয়েছিলেন, তবে তাঁর রাষ্ট্রভাবনায় ছিল বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ১৯৭১ সালে তাঁরই নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদের গবেষণা গ্রন্থ বঙ্গীয় মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন: বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক ড. রওনক জাহান, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
হারুন-অর-রশীদ বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর ২৩ বছরেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এই রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাঙালি জাতির মনে আরো বহু আগে থেকেই পুঞ্জীভূত হয়েছে। বঙ্গবন্ধু সেই সুদীর্ঘকালের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘কালের কাণ্ডারি’ হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাঙালি জাতির জীবনে।
বইটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে ‘ভারত বিভাগ: পূর্ব বাংলার রাজনীতি ও বঙ্গবন্ধু’। এতে তিনি ৯টি পর্বে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় ভাগে রয়েছে ‘পাকিস্তান পর্বের রাজনীতি: বাঙালির জাতীয় মুক্তির স্বপ্নপূরণ’। এটাও তিনি আটটি পর্বে বিভক্ত করে ব্যাখ্যা করেছেন।
বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন হাশেম খান। দাম ২৫০ টাকা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনায় ছিল স্বাধীন বাংলাদেশই রাষ্ট্র প্রতিষ্ঠা : তোফায়েল

আপডেট টাইম : ১১:২১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮