ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বরিশালে ৫৭ হাজার ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৪৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৬৪ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৬৪ হাজার ৯১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ৭ হাজার ৪শ ৫০ ভোট।

আজ সোমবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত ৮টা পর্যন্ত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রাপ্ত তথ্যে এ ফল দেখা যায়। আওয়ামী লীগের প্রার্থী সাদিক এগিয়ে রয়েছেন ৫৭ হাজারের বেশি ভোটে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনে চতুর্থবারের এ নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ। শেষদিকে এসে ৭ মেয়রপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বরিশালে ৫৭ হাজার ভোটে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী

আপডেট টাইম : ১০:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮