ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লামা আহমদ শফী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। ২৮ জুলাই রাতে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাবলিগের চলমান সঙ্কট নিরসন, আগামী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বৈঠকে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি নিয়েও আলোচনা হয়।

কওমী সনদের স্বীকৃতি দ্রুত সময়ে মন্ত্রীপরিষদে অনুমোদন এবং আইনি ভিত্তি প্রদান করে চূড়ান্ত ঘোষণার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এদিনই ঢাকায় তাবলীগ বিষয়ে এক সম্মেলনে যোগ দেন আল্লামা আহমদ শফী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লামা আহমদ শফী

আপডেট টাইম : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮