ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৩৮৬ বার
হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি আজ সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর প্রাক্কালে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। কারা-অধিদফতর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এসব দুর্লভ ও মূল্যবান ছবি ও তথ্য সংগ্রহ করেছে।
এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’ শীর্ষক বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি। এতে বিশেষভাবে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির পিতার কারাবাসের ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর জেলখানার জীবনের উপর একটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮