ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি মেয়রের শপথ গ্রহণ-জনপ্রতিনিধিদের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৫১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা আমাদের দায়িত্ব। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি। জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় কাজ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে আজ(বৃহস্পতিবার) শপথ গ্রহণ নেন তারা।

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সব এলাকার সমউন্নয়নে বিশ্বাসী। কাজেই দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। আমরা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করেছি।

শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি করেছেন। সবাইকে একটা অনুরোধ করবো দেশের মানুষের সেবা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে। জনগণের ঘরে ঘরে এই উন্নয়নের সুফলকে পৌঁছে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, দেশকে ক্ষুধা মুক্ত করেছি। এখনও দারিদ্র মুক্ত করতে পারিনি। এই দেশকে আমরা দারিদ্র মুক্ত করে গড়ে তুলবো। ইনশাল্লাহ ২০২১ সালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন করবো।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং গাজীপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত মেয়র এবং ৭০ জন কমিশনার এদিন শপথ গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ৬টি আসনের নির্বাচন স্থগিত রয়েছে। গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গাজীপুর সিটি মেয়রের শপথ গ্রহণ-জনপ্রতিনিধিদের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে

আপডেট টাইম : ০৪:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮