ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আমরা শুধু বেতন পাওয়ার জন্য কাজ করি না : বেনজীর আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৬৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মো. বেনজীর আহমেদ বলেছেন, আমরা শুধু বেতন পাওয়ার জন্য কাজ করি না। আমরা একটি সুন্দর আগামী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমরা আগামী দিনগুলোতে এই রাষ্ট্রকে একটি দৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেবো।

বুধবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে সুনামগঞ্জ পুলিশ লাইনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন র‌্যাবের ডিজি। বেনজির আহমেদ বলেন, আমরা যখন জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করেছি তখন অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এক শ্রেণির সমালোচক টেলিভিশনের পর্দায় গরম টকশো করেছেন।

তারপরও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকায় জঙ্গিবাদ নির্মূলে সফল হয়েছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ থেকে জঙ্গিবাদ দমন, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সফল অভিযান পরিচালনা করছে। এদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সময় যে জাতি যে সমাজ আমাদের থাকবে সেটি হবে একটি উন্নত সমাজ। সেই উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সব ধরনের সামজিক বিশৃঙ্খলা, অন্যায়, অন্যায্যতা থেকে মুক্তি পেতে যে যে অবস্থানে রয়েছি সেখান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

সুনামগঞ্জ পুলিশ লাইন্সে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনজীর আহমেদের স্ত্রী জিসান মীর্জা, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। র‍্যাবের ডিজি আজ বৃহস্পতিবার তাহিরপুরে লাউড়েরগর এলাকায় একটি মাদকবিরোধী সমাবেশে অংশ নেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আমরা শুধু বেতন পাওয়ার জন্য কাজ করি না : বেনজীর আহমেদ

আপডেট টাইম : ১২:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮