ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঢাকায় জার্মানির পরবর্তী রাষ্ট্রদূত পিটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনকারী জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্জ বিদায় নিচ্ছেন এবং দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পিটার ফাহরেনহোল্জ। বর্তমান তিনি কানাডার টরেন্টোতে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী মাসেই তিনি ঢাকা আসবেন এবং দায়িত্ব নেবেন।

যুক্তরাষ্ট্রে স্কুলজীবন কাটানো জার্মান কূটনীতিক পিটার বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে মধ্য আমেরিকা সবখানেই তার নেটওয়ার্ক রয়েছে। অর্থনীতি ও জাপান স্টাডিজের ওপর বিশেষ দখল থাকা ওই কূটনীতিকের দক্ষিণ এশিয়া এক্সপার্ট হিসেবেও খ্যাতি রয়েছে। এদিকে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে দেখা করে তিনি আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। পরে পররাষ্ট্র সচিব আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

২০১৫ সালের ৮ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেছিলেন প্রিন্জ। ২৮ জুলাই তার মিশনের সমাপ্তি টানছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে ড. গাব্রিয়েলা গুয়েলিল নামের একজন জার্মান কূটনীতিকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকা ফিরিয়ে দেয়ার পর নিয়োগ পান প্রিন্জ। গুয়েলিলের নিয়োগের প্রস্তাব (এগ্রিমো) ফিরিয়ে দেয়ার পর দ্বিতীয় পছন্দ হিসেবে প্রিন্জ নিয়োগ পাওয়ার পর তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করেই বিদায় নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঢাকায় জার্মানির পরবর্তী রাষ্ট্রদূত পিটার

আপডেট টাইম : ১২:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮