ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শিশুশ্রম নিরসনে আসছে মেগা প্রকল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশুরা স্কুলে না গিয়ে কাজ করে কারন বাস্তবতা অনেক কঠিন। শিশুরা যারা কাজ করছেন তারা মূলত দারিদ্র্যতার কারণেই কাজ করে। আমাদের দেশে এখনও ২২ ভাগ দরিদ্র জনগণ রয়েছে। তারমধ্যে আবার হতদরিদ্র শতকরা ১০ ভাগ। ঝুঁকিপূর্ণ ৩৮ কাজের তালিকা চিহ্নিত করা হয়েছে। শিশু শ্রমিক বর্জ্যজীবী  এবং গৃহশ্রমিক। আমাদের দেশেও গৃহশ্রমিকরা শারীরিক, মানসিক কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে শতকরা ৯০ ভাগ নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না। নিকৃষ্ট ধরনের শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে আনতে শুরু হচ্ছে মেগা প্রকল্প।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান করফারেন্স হলে ‘নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসন এবং আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮৯ অনুস্বাক্ষরের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে মেগা প্রকল্প আসছে।

ওই মেগা প্রকল্প-২০২১ সালের মধ্যে নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, নিকৃষ্ট ধরনের শিশুশ্রম নিরসনে আমি ১ লাখ শিশু শ্রমিকের জন্য ২৮৫ কোটি টাকার প্রস্তাব করেছিলাম। আমাদের প্রধানন্ত্রী শেখ হাসিনা শিশুদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি বলেছেন, এতো কম টাকা কেন নিকৃষ্ট ধরনের শিশুশ্রম থেকে শিশুদের ফিরিয়ে আনতে আরো বেশি টাকার মেগা প্রকল্প প্রস্তাব করো, আমি পাস করে দিব।

গৃহশ্রমিকদের বিষয়ে তিনি বলেন, আমরা গৃহশ্রমিক সুরক্ষা নীতিমালা করেছি। শুধু আইন করলেই হবে না। আগে সাধারণ মানুষের মধ্যে গৃহশ্রমিকদের জন্যে নৈতিকতার বিষষটি জাগ্রত করতে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে।

আমরা শিশু নীতি করতে সক্ষম হয়েছি। ঝুঁকিপূর্ণ ৩৮ কাজের তালিকা চিহ্নিত করেছি। যেসব শিশু শ্রমিক বর্জ্যজীবী তাদের এবং গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করতে পারলে ভালো হতো বলে জানান। তিনি বলেন, আমরা সৌদি আরবে গৃহশ্রমিক নির্যাতনের সমালোচনা করছি, কিন্তু আমাদের দেশেও গৃহশ্রমিকরা শারীরিক, মানসিক কিছু ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে শতকরা ৯০ ভাগ নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না।

অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএলরও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন।  মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সাংবাদিকরা।

সূত্র : ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শিশুশ্রম নিরসনে আসছে মেগা প্রকল্প

আপডেট টাইম : ১১:১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮