ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলন আজ উঠছে ৩৪৭ প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ শুরু হচ্ছে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৪৭টি প্রস্তাব পাওয়া গেছে জানিয়ে তিনি জানান, এর বাইরেও জেলা প্রশাসকদের তাৎক্ষণিক যদি কোনো প্রস্তাব থাকে, সেটি অধিবেশনে উপস্থাপিত হতে পারে।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এবার সম্মেলনে মোট ২২টি অধিবেশন হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ১৮টি, এ ছাড়া একটি উদ্বোধন অনুষ্ঠান, একটি সমাপনী অনুষ্ঠান, একটি মুক্ত আলোচনা এবং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

এবারের ডিসি সম্মেলনেও সরকারের পক্ষ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুরব্বি, নেতৃস্থানীয় ব্যবসায়ী, নারী সংগঠক, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, এনজিও কর্মীসহ সমাজের সবাইকে সম্পৃক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হতে পারে। এ ছাড়াও সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন; সেদিকে লক্ষ রাখা, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরামর্শ দেওয়া হতে পারে। যাতে মানুষ শহরমুখী না হয় এবং ধনী-গরিবের বৈষম্য কমানো যায়।

এর আগে ২০১৭ সালের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এর মধ্যে ১৫০টি স্বল্পমেয়াদি, ১৩২টি মধ্যমেয়াদি এবং ১৪৭টি দীর্ঘমেয়াদিসহ ৪২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী বৃহস্পতিবার সম্মেলন শেষ হবে জানিয়ে জিয়াউল আলম জানান, সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মোট ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করবে। কার্য অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

তিনি আরো জানান, ডিসি সম্মেলনের মূল বিষয়গুলো হবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন, দারিদ্র্যবিমোচন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়। এ বিষয়গুলো মূলত আলোচনায় স্থান পাবে।

ডিসি সম্মেলনে ভূমি নিয়ে সব সময় বেশি প্রস্তাব আসে, তবে কি ভূমির সমস্যাগুলোর সমাধান হচ্ছে না—এ বিষয়ে জিয়াউল আলম জানান, প্রতিবার ভূমি নিয়েই বেশি প্রস্তাব আসে। এ সমস্যা সমাধানের জন্য কিছু কাজও হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কাজ হচ্ছে। ভূমি রেজিস্ট্রেশন, সেটেলমেন্টও ডিজিটাইজ করা হচ্ছে। এগুলো হয়ে গেলে ভূমি-সংক্রান্ত মামলা কমে যাবে। তখন প্রস্তাবের সংখ্যাও কমে যেতে পারে।

মাদকের বিষয়ে ডিসিদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘প্রস্তাব বলে এগুলো বলতে পারছি না, সিদ্ধান্ত হলে জানাব।’

সচিব জিয়াউল আলম বলেন, ‘আমরা আশা করছি এ সম্মেলনের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে মাঠের যে কর্মকর্তা জেলা প্রশাসকরা আছেন তারা পরিচিত হবেন। এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সরকারের দিকনির্দেশনা সরাসরি এখান থেকে গ্রহণ করতে পারবেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যে নতুন নতুন নীতি-কৌশল বা নীতিমালা জারি হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকরা সম্যক ধারণা লাভ করতে পারবেন।’

এই অবহিতকরণের মাধ্যমে আগামী অর্থবছরে যেসব মন্ত্রণালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে, সেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা ওনারা চাইতে পারেন। এর মাধ্যমে সরকারের গৃহীত সব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কাজ ত্বরান্বিত হবে বলে আমরা মনে করি।

আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা গ্রহণ করবেন জেলা প্রশাসকরা। এটা হবে বঙ্গভবনের দরবার হলে। আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে হবে সমাপনী অধিবেশন।

গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, গত বছরের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের সমন্বিত হার ৯৩ দশমিক ৯৫ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডিসি সম্মেলন আজ উঠছে ৩৪৭ প্রস্তাব

আপডেট টাইম : ১০:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮