ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৫০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তাদের বহন করা হয়। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২৬ হাজার ১৪৩জন।

সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সরকারি ব্যবস্থাপনার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বৃহস্পতিবার বাদ আছর মদিনায় পৌঁছেছেন। এ সময় সেখানকার অস্থায়ী হজ অফিসার এ. বি. এম. আমিন উল্লাহ নূরীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইটি দলের সদস্যরা তাদের স্বাগত জানান।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে।

বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৪৭ দশমিক ৪৬ ভাগ ও বেসরকারি ব্যবস্থাপনার ২১ দশমিক ৭৯ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

আপডেট টাইম : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮