ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামীকাল রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৫৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল শনিবার বিকেল ৪ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি দিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই শনিবার বিকেল ৪ টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকা মহানগরী ও আশে পাশের এলাকা থেকে বিভিন্ন পরিবহণযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ জনগণ আসবেন। এ কারণে ওইদিন বেলা ১টায় শাহবাগ হতে মৎসভবন এবং টিএসসি হতে দোয়েল চত্বরের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রাস্তগুলো বন্ধ থাকেবে।

প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে। অনুষ্ঠান উপলক্ষে মিরপুর হতে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করবেন।

উত্তরা, মহাখালীর দিক দিয়ে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করবেন। ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতা-কর্মী বাসে আসবেন সে সকল গাড়ি টিএসসি রাইট টার্ন করে মল চত্বরে পার্ক করবেন।

যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ব বিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করবেন। এছাড়া লালবাগ, কামরাঙ্গীর চর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামীকাল রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে

আপডেট টাইম : ০৪:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮