ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আগামীকাল দেশে ফিরছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১২ দিনের চিকিৎসা সফর শেষে বুধবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা।

রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি (৭৪) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাষ্ট্রপতি আগামীকাল দেশে ফিরছেন

আপডেট টাইম : ১০:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮