ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৪৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ১৩ শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগে অভিযুক্ত ঢাকা অঞ্চলের উপ-পরিচালক গৌর চন্দ্র মন্ডলকে ঢাকার তেজগাঁও শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। ঝিনাইদহের জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোকছেদুল ইসলামকে বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক পদে, ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাসকে ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ও যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান মো. আমিনুল ইসলাম টুকুকে শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক এ কে এম মোস্তফা কামালকে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীকে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক, রাজশাহী পিএন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আরাকে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

একই আদেশে দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোস্তফা হাবিবকে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক পদে পাঠানো হয়েছে। বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নুর মোহাম্মদ আনিসুল ইসলামকে ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো. আখতারুজ্জামানকে রংপুর অঞ্চলের উপ-পরিচালক করা হয়েছে।

এছাড়া আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তারকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এবং নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেককে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ কর্মকর্তাকে বদলি

আপডেট টাইম : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮