ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১৭ লাখ ছাত্র-ছাত্রীদের দিয়ে এ কর্মসূচি পালন করা হবে। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশে বর্তমানে মোট আয়তনের সাড়ে ১০ ভাগ বনভূমি। পাহাড়ি, ম্যানগ্রোভ, উপকূলীয়, শাল, জলাভূমি ও সামাজিক বনায়ন মিলে দাঁড়ায় ১৭ ভাগ। যদিও থাকা দরকার ২৫ ভাগ। ঘাটতি মেটাতে দেশজুড়ে মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে ৩০ লাখ গাছ রোপণের কর্মসূচি পালন করছে বন মন্ত্রণালয়। চারা সংগ্রহ হচ্ছে বন বিভাগের নার্সারি থেকে। বেশি রোপন হচ্ছে দেশি ফলদ ও ওষধি গাছ। বন বিভাগ উপ-বন সংরক্ষ উম্মে হাবিবা বলেন, বর্তমানে সরকারি নার্সারিতে যে সকল গাছ বিদ্যমান রয়েছে সেখানে তিন ধরনের গাছ রয়েছে। বনজ, ফলদ ও ওষধি। এগুলো রোপন করা হবে।

উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের কারণে পাঁচ হাজার হেক্টর বন ভূমি নষ্ট হয়েছে। এছাড়া পার্বত্যাঞ্চল কমেছে আরো ৫০ হাজার হেক্টর বনভূমি। শালবন কমেছে ৬ হাজার ১৬০ ও সুন্দরবন কমেছে ১০ হাজার ৯৮০ হেক্টর ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ৩০ লাখ প্রজাতি হয়ে যাবে হয়তো আকাশমণি বা রেইনট্রি। বাংলাদেশের যারা বনকে ভালোবাসে তাদেরকে নিয়ে এই তালিকা তৈরি করলে হয়তো ভালো হতো।

তবে আশার কথা বনের বাইরে গাছপালার পরিমাণ ক্রমেই বাড়ছে। বনবিভাগের তথ্য অনুযায়ী, বিগত ১৮ বছরে দেশে এমন বনভূমি গড়ে উঠেছে তিন লাখ হেক্টর জমিতে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারাদেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ

আপডেট টাইম : ১২:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮