ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সিএজি পদে নিয়োগ পেলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থসচিব মুসলিম চৌধুরীকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পদে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার সাংবিধানিক এই পদে সেলিম চৌধুরীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

মুসলিম চৌধুরী বর্তমান সিএজি মাসুদ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব পাওয়া মাসুদ আহমেদ গত ২৭ এপ্রিল অবসরে যান।

সিএজি হিসেবে নিয়োগ পাওয়া মুসলিম চৌধুরী প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর নতুন কর্মস্থলে যোগে দেবেন।

অর্থসচিব মুসলিম চৌধুরী গত বছরের ৩ অক্টোবর বর্তমান দায়িত্ব পান। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস্ ক্যাডারে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস্, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে চট্টগ্রামে জন্ম নেয়া মুসলিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সিএজি পদে নিয়োগ পেলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী

আপডেট টাইম : ০১:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮