ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬১৭ জন হজযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ পালনের লক্ষ্যে গত ১৪ও ১৫ জুলাই সৌদি আরব পৌঁছেছেন মোট ৭ হাজার ৬১৭ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৯১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ও সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটযোগে তারা সেখানে যান। ধর্মমন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ দিকে রাজধানীর আশকোনা এলাকা এখন ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর। দিন-রাত কাবার মেহমানদের সেবা দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাম্পের প্রতিটি কর্মী। হজ গমনেচ্ছুরা যেন সেবা বঞ্চিত হয়ে বিড়ম্বনায় না পড়েন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে ক্যাম্প কর্তৃপক্ষ সচেষ্ট।

হজ ক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম জানান, ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। সে পর্যন্ত প্রতিদিন গড়ে তিন হাজার মুসল্লি ক্যাম্পে অবস্থান করবেন। একজন যাত্রীকে ফ্লাইট পেতে দুই থেকে তিন দিন সময় লাগছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়টি মাথায় রেখেই সারাদেশ থেকে মুসল্লিদের পর্যায়ক্রমে ক্যাম্পে আনা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ৫২৮টি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬১৭ জন হজযাত্রী

আপডেট টাইম : ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮