ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ রবিবার সকাল ১০টার দিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে আসেন। সেখানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজনাথ সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। সেখান থেকে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে সই হবে সংশোধিত ভ্রমণ চুক্তি ২০১৮।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বিশেষ বিমানে করে ঢাকায় আসেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাঁকে স্বাগত জানান। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরের আনুষ্ঠানিকতায় শনিবার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি যমুনা ফিউচার পার্কে ভারতের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন।

সেখান থেকে তিনি দুপুরে রাজশাহী হয়ে সারদার পুলিশ একাডেমিতে যান। সেখানে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন রাজনাথ ও আসাদুজ্জামান খাঁন কামাল। সন্ধ্যায় ঢাকায় ফিরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেন রাজনাথ সিং।

আজ বিকালেই দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮