ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ১২টার দিকে ইউনিটটির উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা ও মহাকাশশিল্প বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের সহয়তায় পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াইশ একর জমিতে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২৪ সালে দেশ পাবে ২৪শ’ মেগাওয়াট বিদ্যুত।

এর মধ্যে আজকে উদ্বোধিত দ্বিতীয় ইউনিট থেকে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা গেছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হয় গত বছর নভেম্বরে। প্রথম ইউনিট থেকে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখেই পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

পাঁচ স্তরের নিরাপত্তা বিশিষ্ট অত্যাধুনিক ভিভিইআর প্রযুক্তি ও আট মাত্রার ভূমিকম্প সহনীয় রুশ উদ্ভাবিত সর্বাধুনিক-থ্রি প্লাস জেনারেশন-পারমাণবিক দু’টি চুল্লি সংবলিত এই বিদ্যুৎ কেন্দ্রটি কাজ শুরু করলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮