হাওর বার্তা ডেস্কঃ বিভিন্ন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাদের বর্তমান দপ্তরেই রাখা হয়েছে। বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সচিব হিসেবে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকতা হলেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. রইছউল আলম মণ্ডল; প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।
Reporter Name 





















