ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ‘ইন্টারভিউ’ পদ্ধতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৪৩ বার

ভারতের স্বাধীনতা দিবসের বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তুলে দেওয়া উচিৎ এই ইন্টারভিউয়ের ব্যবস্থা। এতে বন্ধ হবে স্বজনপোষণ। অবশেষে দেশটির সরকার এই ব্যবস্থা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে সূত্রের খবর।

আগামী বছরের জানুয়ারি মাস থেকেই প্রয়োগ করা হবে এই নয়া ব্যবস্থা। নিয়োগের আগে হবে স্কিল টেস্ট ও শারীরিক পরীক্ষা।

যদি কোনও সরকারি দফতর মনে করে যে ইন্টারভিউ নেওয়া আবশ্যক, তাহলে কেন্দ্রের কাছে বিশেষ অনুমোদন নিতে হবে।

রেড ফোর্টে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়েই মোদী বলেছিলেন চাকরি হওয়া উচিৎ দক্ষতার পরীক্ষার উপর ভিত্তি করে। সুপারিশ করার উপর ভিত্তি করে নয়।

তিনি উল্লেখ করেছিলেন, গরীব মানুষও চায় তাদের ছেলেরা চাকরি পাক। অন্তত ছোটখাটো চাকরির ক্ষেত্রে এই ব্যবস্থা তুলে দেওয়া হয় সেকথাই বলেছিলেন তিনি। অনলাইনে অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষা হতে পারে বলে জানিয়েছিলেন মোদী।

এতে দুর্নীতি বন্ধ হবে ও সবাই সমান অধিকারে চাকরি পাবে বলে জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ‘ইন্টারভিউ’ পদ্ধতি

আপডেট টাইম : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫