ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ অক্টোবরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, এ জন্য দেশের ৩০০ সংসদীয় আসনের ভোটার তালিকা সিডি আকারে প্রস্তুতের জন্য নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভাশেষে তিনি এসব তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও ছিলেন।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করার জন্য মাঠপর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রতি বছরের ১ মার্চ ভোটার তালিকা দিবস হিসেবে সরকার ঘোষণা দিয়েছে। এ দিবসটি ভালোভাবে পালনের জন্য মাঠপর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলা-উপজেলায় কমিটি গঠন করা হয়েছে, বলেন হেলালুদ্দীন।

তিনি বলেন, আসন্ন তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে ইসি। বরিশালে ১০টি, সিলেট ও রাজশাহীতে দুটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

এমনকি আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনেও তিনটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিব। তিনি আরও বলেন, হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকায় তাদের বিষয়টি থাকছে না। তবে তারা (হিজড়া) নারী কিংবা পুরুষ হিসেবে ভোট দিতে পারবেন। তবে কেউ যদি দরখাস্ত করেন, তবে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

পরবর্তী সংসদ নির্বাচনের আগে আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে না। তবে কেউ নিজে এসে ভোটার হতে চাইলে তাকে ভোটার করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, মন্তব্য করেন হেলালুদ্দীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে

আপডেট টাইম : ০৫:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮