ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মিয়ানমারকে সুনির্দিষ্ট  ফ্রেমওয়ার্ক অনুসরণের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি’র নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল রোববার জাতীয় সংসদে স্পিকারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করার সময় তিনি এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততম সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্পিকার বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে, এখন প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা। তিনি রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান রেখে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পিকার বলেন, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমসহ আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতিমধ্যে সরেজমিনে রোহিঙ্গাদের অবর্ননীয় দুঃখ দুর্দশা পরিদর্শন করে গেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. মং জারনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করলেও তা বাস্তবায়নে মিয়ানমার যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে না। রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের প্রতিবেশী প্রভাবশালী চীন ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় প্রতিনিধিদল রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মাইকেল চারনি, মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা, খিন মাই অং, রোহিঙ্গা বিষয়ক আইনবিদ নুরুল ইসলাম, মিচিমি মুরানুশি, ডরিন চ্যান, প্রফেসর ফ্রেডরিক জন প্যাকের ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রোহিঙ্গাদের নিরাপদ শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮