ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হজযাত্রা : উদ্বোধনী ফ্লাইটের ৮২১ জনের প্রস্তুতি সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন।

উদ্বোধনী দিনে দু’টি ফ্লাইটে সরকারিভাবে যে ৮২১ হজযাত্রী যাবেন তাদের ভিসা ও সৌদিআরবে বাড়ি ভাড়াসহ হজযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

ইতোমধ্যেই প্রথমদিনের ফ্লাইটের সকল যাত্রীর সাথে ব্যক্তিগতভাবে ও মোবাইল ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করে ১০ জুলাই হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে।

এ ছাড়া আগামী ১১জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গত কয়েকদিন যাবৎ র‌্যাব, ডিবি, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে-বাইরে রেকি করছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১৪ জুলাই সকালে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেসরকারি একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

ধর্ম মন্ত্রণালয়াধীন আশকোনা হজ ক্যাম্প, ঢাকার পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব যাত্রীর ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদিআরব যাবেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হজযাত্রা : উদ্বোধনী ফ্লাইটের ৮২১ জনের প্রস্তুতি সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮