ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু-১ : নৌপরিবহন মন্ত্রণালয়-বিসিএসসিএল চুক্তি আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে সমুদ্রগামী জাহাজকে উপগ্রহ সেবা দেয়া হবে। এ জন্য আগামীকাল (রোববার) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাগর ও স্থানীয় নদী/চ্যানেলগুলোতে থাকা জাহাজ আবহাওয়ার সঠিক তথ্য, দ্রুতগতির ইন্টারনেটসহ বিভিন্ন সেবা পাবে। স্থলভাগের সঙ্গে থাকবে ২৪ ঘণ্টা যোগাযোগ। সাগরে অবস্থানকালেও জাহাজের নাবিক ও যাত্রীরা স্থলভাগের সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

এমনকি লাইভ টেলিভিশন দেখার সুযোগও মিলবে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩৫ হাজারের বেশি অভ্যন্তরীণ ও ১১০টির বেশি গভীর সমুদ্রের বিদেশি জাহাজ বাংলাদেশের জলসীমায় বিচরণ করে। বর্তমানে এসব জাহাজের সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগ করা হয়। এতে প্রায়ই যোগাযোগে বিঘ্ন ঘটে। স্যাটেলাইট-সেবায় যুক্ত হলে জাহাজগুলো ২৪ ঘণ্টা স্থলভাগের সঙ্গে যুক্ত থাকতে পারবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেসএক্সের লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করবে এটির ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া।

বাংলাদেশ সময় গত ১১ মে রাতে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশের পথে উড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এরপর দুটি ধাপে এর উৎক্ষেপণ প্রক্রিয়া শেষ হয়। এর মধ্যে উৎক্ষেপণ স্থান থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে কক্ষপথে যাওয়ার পথে ৩৫ হাজার ৭০০ কিলোমিটারই পার হয় কয়েক মুহূর্তে। রকেটের স্টেজ-২ খুলে গেলে এটির গতি ধীর হয়ে যায়।

উৎক্ষেপণের টানা ১০ দিন পর ২১ মে নিজ কক্ষপথে পৌঁছে স্যাটেলাইটটি। ২১ মে সন্ধ্যায় রাঙ্গামাটির বেতবুনিয়ায় স্থাপিত গ্রাউন্ড স্টেশন সূত্র বিষয়টি নিশ্চিত করে। আর ২২ মে উপগ্রহটি আংশিক (পার্শিয়াল) সংকেত পাঠাতে শুরু করে। গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে ওই সংকেতটি পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বঙ্গবন্ধু-১ : নৌপরিবহন মন্ত্রণালয়-বিসিএসসিএল চুক্তি আগামীকাল

আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮