ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
  • ৫৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘বাংলাদেশের জনগণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জনগণের সুষম উন্নয়নে বিশ্বাস করি। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খুলনার উন্নয়ন নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া রাস্তাঘাট তৈরি, জাপান সরকারের সঙ্গে আলোচনা করে রূপসা সেতুর কাজ করার কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। এই কাজ পুরো দেশব্যাপী করা হচ্ছে। আমি চাই যেসব প্রকল্প পাস হয়েছে, সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং মানুষ যেন এর সুফল ভোগ করতে পারেন।’

অনুষ্ঠানে উপস্থিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। এখানে সব দলের প্রতিনিধি আছেন। আপনারা যখন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, অবশ্যই জনগণের কল্যাণ করবেন।’

তিনি বলেন, ‘যেহেতু জনগণ ভোট দিয়েছে, সেহেতু তাদের সেবা অবশ্যই করতে হবে। আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি। আমার কাছে জনগণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এ সময় আওয়ামী লীগ প্রার্থীকে মেয়র নির্বাচিত করায় খুলনাবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যেন তার সব নাগরিক সুবিধা পায় সেটিই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য- প্রত্যেকটা জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দেয়া। যেন ঘরে বসেই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে।’

দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করতে উপস্থিত মেয়র-কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ ও নবনির্বাচিতদের অভিনন্দন জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলাদেশের জনগণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ

আপডেট টাইম : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮