ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভিভিআইপিদের জনসম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত করা যাবে না : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) জনসম্পৃক্ততা বিনষ্ট না করে এবং সাধারণ লোকদের থেকে বিচ্ছিন্ন না করে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বুধবার (৪ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণদানকালে বলেন, ‘গণমানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাই সাধারণ লোকদের থেকে বিচ্ছিন্ন না করে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করুন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ পূর্ণ আস্থার সঙ্গে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন এবং এই বাহিনীর চেইন অব কমান্ডের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থাকার জন্য পিজিআর সদস্যদের নির্দেশনা দেন। তিনি আরো বলেন, একই সঙ্গে আপনারা (পিজিআর) এই বাহিনীর অর্জিত গৌরব সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, নিরাপত্তার মতো পবিত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গভীর দেশপ্রেম, কর্তব্যবোধ, শৃঙ্খলা ও একনিষ্ঠতার কোনো বিকল্প নেই। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে এই শৃঙ্খলাবাহিনী তাদের দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি পুনরায় পিজিআরের পেশাদারী কার্যক্রমের প্রশংসা করেন।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভিভিআইপিদের জনসম্পৃক্ততা ক্ষতিগ্রস্ত করা যাবে না : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮