ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সংসদের সবাইকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৫০১ বার

হাওর বার্তা ডেস্কঃ রসালো ফলে মৌ মৌ করছে দেশ। গ্রামের হাটবাজারে এখন মিষ্টি ফলের সুবাস। আম-কাঁঠালের এ মৌসুমে গ্রামে গ্রামে চলে উৎসব। আর সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল ইট-পাথরের জাতীয় সংসদেও। যেখানে আইন তৈরির মতো কাঠখোট্টা বিষয় নিয়েই কাজ চলে, সেখানে আমের উৎসবে মেতে উঠলেন কর্মকর্তা-কর্মচারীরা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন এই আম।

জানা যায়, প্রতিবছরের মতো এবার সংসদে কর্মরত প্রায় এক হাজার ২০০ কর্মকর্তার জন্য সোমবার এই আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে দুটি করে হিমসাগর আম দেয়া হয়েছে। সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে বিতরণ করা হয় সবার মধ্যে। সকাল থেকে এই কর্মযজ্ঞ শুরু হয়। চলে বিকেল পর্যন্ত।

জাতীয় সংসদের সহকারী সচিব এবিএম বিল্লাল হোসেন সাংবাদিককে বলেন, ‘বাংলাদেশে তো আরও সচিবালয় আছে। আছে অনেক অফিসও। কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া আম খাওয়ার এ ভাগ্য সবার হয় না। প্রধানমন্ত্রীর স্নেহে আমরা সংসদ কর্মজীবীরা ধন্য। তিনি আমাদের অন্যচোখে দেখেন বলে প্রতিবছর আম উপহার দেন। তার কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।’

সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সবাই খুশি। এ জন্য অনেকে গর্ব করে গল্পও করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সংসদের সবাইকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮