ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যশোরে আকাশ থেকে ভেঙ্গে পড়ল বিমান বাহিনীর, ২ পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোরে বিরুপ আবহাওয়ার কবলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) আকাশ থেকে ভেঙে পড়েছে। রোববার (১ জুলাই) রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান।

তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে।

তিনি আরও জানান, বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। তারা দু’জনই নিহত হয়েছেন। নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি। মরদেহ ও বিধ্বস্ত বিমান উদ্ধার তৎপরতা চলছে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া জানান, বিমান বিধ্বস্তের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে। বৃষ্টিসহ বিরূপ আবহাওয়া থাকায় প্রথমে অভিযান শুরু করতে বেগ পেতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

যশোরে আকাশ থেকে ভেঙ্গে পড়ল বিমান বাহিনীর, ২ পাইলট নিহত

আপডেট টাইম : ১১:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮