ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে মেসি-রোনালদোর বিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
  • ৫৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল’র ম্যাচে রাতের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা। আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। একই রাতে দুই নক্ষত্রের পতন দেখলো ফুটবলবিশ্ব।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে মিশন শুরু হয় মেসিদের। সেই ম্যাচে পেনাল্টি মিস করে দলকে জয়বঞ্চিত করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

৩১ বছর বয়সী মেসির এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে অংশ নিতে গেলে তার বয়স হবে ৩৫। ওই বয়সে দলের ভার সামলানো সহজ কথা নয়। সেই হিসেবে খালি হাতেই শেষ বিশ্বকাপ মিশন শেষ হল মেসির।

অন্যদিকে, শেষ শোল’র ম্যাচে উরুগুয়ের বিপক্ষে রোনালদোর দিকেই তাকিয়ে ছিল পর্তুগাল। কিন্তু এই ম্যাচের সব আলো কেড়ে নেন উরুগুয়ের তারকা এদিনসন কাভানি। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে হেরে শেষ ষোল থেকে বিদায় নেয় পর্তুগাল। এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতোই ৩৩ বছর বয়সী রোনালদোর হয়তো শেষ বিশ্বকাপ এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে মেসি-রোনালদোর বিদায়

আপডেট টাইম : ১০:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮