ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে জিসিসির নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৪৬২ বার
হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নির্বাচিত কমিশনার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জাহাঙ্গীর আলম নৌকার বিজয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের শুভেচ্ছা এবং নির্বাচনে নৌকাকে বিজয়ী করায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। তিনি এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের বিজয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘গাজীপুরের জয়ে এটাই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি কোন কিছু অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন কেউ তাকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারে না।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘গাজীপুরের এই বিজয় দলকে ভবিষ্যতে বিজয়ী হবার পথ দেখাবে।’ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে জিসিসির নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮