ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আজ সকাল ১১টায় সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৫৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চার বিভাগের তৃণমূলের সাড়ে ৬ হাজার নেতাকর্মীর সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভা আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

রাজশাহী, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ওয়ার্ড ও ইউনিয়ন নেতা এবং দলীয় নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সভায় দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্য ও মহানগর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নির্বাচিত দলীয় কাউন্সিলররা উপস্থিত থাকবেন।

এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের নিজ নিজ জেলা/ মহানগরের অধীন ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা পরিষদ সদস্যদের নামের তালিকা রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, চার বিভাগের ৬ হাজার ৬২৬ জন আজকের বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব নেতার নামের তালিকা আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এরই মধ্যে পৌঁছে গেছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আজ সকাল ১১টায় সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮