ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আজ থেকে বাংলাদেশ-ভারত যৌথ নৌ মহড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগরে প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী। আজ বৃহস্পতিবার বাংলাদেশের জলসীমা থেকে শুরু হওয়া এই মহড়ায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের (টহল বিমান) অংশ নিচ্ছে। আগামী ৩ জুলাই ভারতের বিশাখাপত্তমে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হবে মহড়া।

সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান ও মানবপাচার, জলদস্যুতা ও সন্ত্রাসবাদ এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে এ যৌথ মহড়া পরিচালিত হচ্ছে। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা অর্জনের জন্য মহড়া চলাকালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে এবং বাংলাদেশ নৌবাহিনীর দুই কর্মকর্তা ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে বিশাখাপত্তমে যাবেন।

এ মহড়া উদ্বোধনের জন্য ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল সুনিল লানবা ঢাকায় অবস্থান করছেন। ভারতের নৌ প্রধান এর আগে ২০১৭ সালে সাগরে ‘আইওনএস বহুমুখী মেরিটাইম সার্চ এবং রেসকিউ এক্সারসাইজ’ অনুষ্ঠান দেখতে বাংলাদেশে এসেছিলেন।

এদিকে বুধবার চট্টগ্রামে বানৌজা ঈসাখানের এসএমডব্লিউটি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা। এ সময় দুই নৌবাহিনী প্রধান মহড়ার নানা গুরুত্ব তুলে ধরেন।

যৌথ এ টহল মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ অংশগ্রহণ করবে। বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিকভাবে এ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ ও ‘বানৌজা ধলেশ্বরী’ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাতপুরা’ ও ‘আইএনএস খেদমত’ অংশগ্রহণ করছে।

যুদ্ধজাহাজ ও টহল এয়ারক্রাফটগুলো বাংলাদশের পানিসীমা থেকে যৌথ টহল শুরু করে বঙ্গোপসাগরে ভারতের সমুদ্রসীমার দিকে অগ্রসর হবে।

গত বছর মার্চে বাংলাদেশ নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হওয়ার পর তা ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়। নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে ঘনিষ্ট সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যৌথ টহল অনুষ্ঠিত হচ্ছে। যৌথ টহল সমুদ্র অঞ্চলে পাচার ও জলদস্যুতার মতো অপরাধ দমনে সাহায্য করে এবং দুদেশের নৌবাহিনী তাদের নিজ নিজ পানিসীমায় ২৪ ঘন্টা টহল দিচ্ছে বলেও সিনিয়র কর্মকর্তাটি উল্লেখ করেন।

২০১৭ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আজ থেকে বাংলাদেশ-ভারত যৌথ নৌ মহড়া

আপডেট টাইম : ১২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮