ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

নিজস্ব অর্থায়নে দেশজুড়ে হবে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের অর্থায়নে দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হওয়ার কথা ছিল। প্রকল্পটি গত বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও সৌদি সাহায্য না আসায় সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ২০১৬ সালের জুনে সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে সৌদি বাদশাহর কাছে বাংলাদেশের জেলা-উপজেলায় মডেল মসজিদ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন তিনি। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সংক্রান্ত প্রকল্পে সহায়তার আশ্বাস দেন সৌদি বাদশাহ। এই আশ্বাসেই প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার, যার সিংহভাগ সৌদি আরব দেবে বলে ধরে নেওয়া হয়। কিন্তু বছর পেরোতেই সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে সৌদি আরব।

আজকের একনেক সভায় অনুমোদন দেওয়া সংশোধিত প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৯ সাল নাগাদ বাস্তবায়নের সময় ধরে ২০১৭ সালের এপ্রিলে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। কিন্ত প্রায় এক বছর অতিক্রান্ত হলেও সৌদি আরবের সাহায্যপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়নি। গত ডিসেম্বরে এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। এর পুরোটাই সরকার বহন করবে। এটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২০ সাল নাগাদ বাস্তবায়ন হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় মোট ১৪টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়ে ১৬ হাজার ১৪৭ কোটি ৭ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস

নিজস্ব অর্থায়নে দেশজুড়ে হবে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত

আপডেট টাইম : ০৬:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮