ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ভারতীয় নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লেনবা সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে ভারতীয় নৌবাহিনী প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার এবং ক্রমান্বয়ে তা আরও জোরদার হচ্ছে।

এ সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। আবদুল হামিদ বলেন, ‘দু’দেশের নৌবাহিনীর মধ্যকার এ ধরনের সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।’ দুটি প্রতিবেশী দেশের সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এখানে ব্লু ইকোনোমির সম্ভাবনাসমূহ খুঁজে দেখার বিরাট সুযোগ রয়েছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের অভিন্ন সমুদ্রসীমা থাকার কারণে সমুদ্র সম্ভাবনা খুঁজে দেখার ক্ষেত্রে ‘একটি যৌথ গবেষণার উদ্যোগ অত্যাবশ্যক’। এ সময় ভারতীয় নৌপ্রধান সুনীল লেনবা বলেন, ‘বাংলাদেশ ও ভারত উভয় দেশের নৌবাহিনী পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে উপকৃত হতে পারে।’ সমুদ্রসীমার সমন্বিত টহলের (সিওআরপিএটি) বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ সমুদ্র নিরাপত্তার জন্য ক্ষতিকর আন্তঃদেশীয় অথবা অপ্রচলিত সমুদ্র হুমকি হ্রাস করবে এবং এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট্র সচিবগণ এবং উভয় দেশের সিনিয়র সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের আমন্ত্রণে এডমিরাল সুনীল লেনবা বর্তমানে ছয় দিনের সফরে বাংলাদেশে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ভারতীয় নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮