ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে প্রধামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি ছাড়াও সড়ক দুর্ঘটনারোধে বেশ কয়েকটি নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘মন্ত্রিসভার আজকের বৈঠকে সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, চালকেরা টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, দূরপাল্লার যাত্রী পরিবহনকালে পথে চালকদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকা, চালকের সহকারী (হেলপার) কখনই চালকের আসনে বসতে পারবেন না ও পরিবহনে যাত্রীদের সিটবেল্ট পরা বাধ্যতামূলক।’

শফিউল আলম বলেন, ‘চালক ও তার সহকারীর (হেলপার) প্রশিক্ষণ, দূরপাল্লার বাসে বিকল্প চালকের ব্যবস্থা, সিগন্যাল মেনে রাস্তা পারাপারের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্বরাষ্ট্র, নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে একসঙ্গে বসে এসব নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ তদারকি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ-সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরির বিষয় আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেটি আইন হিসেবে পাসের আগে এসব নির্দেশনা বাস্তবায়ন হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮