ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাবাহিনীপ্রধানের সাক্ষাৎ করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক বিদায়ী সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, এটি ছিল সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে বিদায়ী সেনাপ্রধান তার দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ মোঃ আবদুল হামিদ যথাযথভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হয়েছে। শফিউল হকের দায়িত্ব পালনকালে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

লেফট্যান্ট জেনারেল আজিজ আহমেদ আজ (২৫ জুন) জেনারেল পদে পদোন্নতি লাভ করবেন এবং পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সেনাবাহিনীপ্রধানের সাক্ষাৎ করেন

আপডেট টাইম : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮