ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

দ্বিতীয় রাউন্ডের পথে পর্তুগাল, মরক্কোর বিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে হারলেও ম্যাচে আধিপত্য রেখেই খেলেছে আফ্রিকার দেশটি। ম্যাচের অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেও জিততে না পারার হতাশা হয়তো ভোগাবে তাদের। কারণ এদিন, মরক্কোর আক্রমণের সামনে নতজানু হয়ে থাকতে দেখা গেছে পর্তুগিজদের। তবে বেশ কয়েকবার গোলের ভালো সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেনি একবারও। আর সেটা হলে রোনালদোর জয়সূচক গোলের বিপরীতে এক হালি গোল লেখা থাকতো মরক্কোর নামের পাশে।

‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের যাওয়ার জন্য পর্তুগালের পা ফসকানোর কোনো সুযোগ ছিল না। গত ম্যাচে স্পেনের সঙ্গে দুর্দান্ত খেলে ড্র করায় এই ম্যাচে পর্তুগাল যে জিতবে সেটা ধারণা করেছিল সবাই। সেটাই হয়েছেও। তবে এই পর্তুগাল এক রোনালদোর ওপর ভর করে কতদূর যেতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্নও রেখে গেছে আজকের ম্যাচে।

পর্তুগাল যা খেলেছে তা প্রথমার্ধে। সফলতা এক গোলও। কিন্তু দ্বিতীয়ার্ধে পর্তুগিজদের কোনো খেলার সুযোগই দেয়নি মরক্কো। একই সঙ্গে পর্তুগিজদের রক্ষণে আক্রমণ হয়েছে মুহুর্মুহু। তবে একজন দক্ষ ফিনিশারের অভাবে বার বার আক্রমণ থেমে গেছে ওই ডি-বক্সের মধ্যে। বেশ কয়েকটি শট গোল পোস্টের এদিক-ওদিক দিয়ে চলে গেছে। কখনো কখনো দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন পর্তুগিজ গোলরক্ষক। যা ভেদ করে বল ঢুকাতে পারেনি মরক্কোর কোনো খেলোয়াড়। তাই দুর্দান্ত খেলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আফ্রিকার দেশটি। একই সঙ্গে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে মরক্কোর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

দ্বিতীয় রাউন্ডের পথে পর্তুগাল, মরক্কোর বিদায়

আপডেট টাইম : ০৯:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮