হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো ওয়ারী, বাড্ডা ও যাত্রাবাড়ী। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তর থেকে এক অফিস আদেশে এই বদলি করা হয়।
ডিএমপি নিউজের খবরে বলা হয়, ওয়ারী থানার ওসি মো. রফিকুল ইসলামকে বাড্ডা থানায়, বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে যাত্রাবাড়ী থানায় এবং যাত্রাবাড়ী থানার ওসি মো. আজিজুর রহমানকে ওয়ারী থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।
Reporter Name 























